নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বক্তাবলীর কানাইনগর বেকারী মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সার বিক্রির করছেন।